বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

ফুঁসে উঠছে বালাগঞ্জ বাসী!

ফেঞ্চুগঞ্জের সাথে বালাগঞ্জ নির্বাচনীএলাকা করায় ফুসে উঠেছে বালাগঞ্জবাসী!

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলাকে সিলেট ৩ আসনের সাথে সংযুক্ত করার আদালতের রায়েরবিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংঘটন ও বালাগঞ্জের সর্বস্তরের মানুষ।
তারধারাবাহিকতা আজ বিকেলে  প্রায় ঘন্টা খানেক সড়ক অবরোধ করে প্রতিবাদি বালাগঞ্জ বাসি এতে বালাগঞ্জের সাথেসংযোগ ওসমানিনগরের তাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপজেলার বোয়ালজুড় বাজারে বৃহস্পতিবার (১৫মার্চ ) বিকেল ৩ ঘটিকার সময় এলাকারসর্বস্তরের মানুষ তাজপুর- বালাগঞ্জ সড়কে টায়ার এবং গাছ জ্বালিয়ে  সিলেট ২আসনের সঙ্গে থাকার পক্ষে স্লোগান দেয়। ঘন্টাখানেক সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলচলার পর এলাকার প্রবীণ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নেতৃবৃন্দের অনুরোধেসাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারী অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আমির আলী,হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম বিজয় সহ দলমত নির্বিশেষে বালাগঞ্জ এলাকাবাসী প্রতিবাদ জানান।
বালাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এস এম জালাল উদ্দিন ঘঠনাস্হল পরিদর্শন করেছেন।

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

মা দিবসে একি করল শিক্ষার্থীরা!

মা সমাবেশে মায়েদের পা ধুয়ে
দিল শিক্ষার্থীরা
14 Mar, 2018
সিরাজগঞ্জের কামারখন্দের
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে মা সমাবেশে ক্ষুদে
শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে
দিয়েছে।
শিক্ষার্থীদের হৃদয়ে মায়েদের
প্রতি সম্মান, ভালবাসা ও মূল্যবোধ
বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করেছে
বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে তিন
শতাধিক শিক্ষার্থী তাদের
মায়েদের পা ধুয়ে দেন। এ সময়
আবেগপ্লুত মায়েরা সন্তানের
মাথায় হাত রেখে দোয়া করেন।
মা সমাবেশ ছাড়াও বিদ্যালয়ের ৬৪
তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি আলহাজ মতিয়ার রহমান
সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ
ফয়সাল উদ্দীন, মহিলা ভাইস
চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা
শিক্ষা অফিসার মোয়াজ্জেম
হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আশুতোষ সাহা প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ এবং জেএসসি,
পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত
১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান
করা হয়।

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

বালাগঞ্জ'র কালিবাড়ী বাজারে সঙ্গীতানুষ্ঠান!

বালাগঞ্জ  বোয়ালজুর ইউনিয়নের কালীবাড়িবাজারে ইসলামি সঙ্গীতানুষ্ঠান!
ভাষার মাস একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্য
১৫ ফেব্রুয়ারি ২০১৮ইং
বালাগঞ্জের বোয়ালজুর কালিবাড়ী
বাজারে শিশু-কিশোর সাংস্কৃতিক
সংগঠন একতান ইসলামিক
শিল্পীগোষ্ঠী বালাগঞ্জ শাখার
উদ্বোধনী অনুস্টান। কলরব,জাগরণ,
আবাবিল,সহ আরো শিল্পীদের
পরিবেশনা থাকছে ।আপনাদের
দাওয়াত।
বিজ্ঞপ্তি

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮

বালাগঞ্জের বোয়ালজুরে আনোয়ারুজ্জামান চৌ: মতবিনিময় সভা!

বালাগঞ্জে আনোয়ারুজ্জামান
চৌধুরীর মতবিনিময় : ‘ কর্মী হয়ে
এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে
কাজ করতে চাই’

বাালাগঞ্জ প্রতিনিধি :
বালাগঞ্জে সিলেট ২ আসনের
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি,
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন
সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান
চৌধুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
এ উপলক্ষে ৫ জানুয়ারি সোমবার
সন্ধায় উপজেলার বোয়ালজুড়
ইউনিয়নের কালিবাড়ীবাজারে
আয়োজিত মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী
লীগ নেতা আব্দুল মন্নান।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন
সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের
আওয়ামী লীগের (নৌকার) মনোনয়ন
প্রত্যাশি আনোয়ারুজ্জামান চৌধুরী
বলেন- জননেত্রী শেখ হাসিনা
বিশ্ব মানবতার নেত্রী, আমি
তাহার একজন কর্মী হয়ে এলাকার
মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে
চাই, এলাকার সন্তান ও স্বজন
হিসেবে সকলের দোয়া ও
সহযোগিতা চেয়ে তিনি জামাত-
বিএনপি’র সমালোচনা করে বলেন-
দেশের স্বাধীনতা বিরোধি এবং
গরীব-দুঃখি ও এতিমদের টাকা
আত্মাৎ কারীদের কোন ক্ষমা নেই…।
সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন
বালাগঞ্জ উপজেলা আওয়ামী
লীগের সভাপতি ও উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান মো.
মোস্তাকুর রহমান মফুর।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক
সহসভাপতি আবরার আহমদ চৌধুরী ও
বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক জাহেদ আলী
রিপনের যৌথ পরিচালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা
করেন ও উপস্থিত ছিলেন সিলেট
জেলা আওয়ামী লীগের সদস্য ও
ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া,
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও
তাজপুর ডিগ্রি কলেজের সাবেক
ভিপি শামীম আহমদ, যুক্তরাজ্য
আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল
খালিক তালুকদার, বালাগঞ্জ
উপজেলা আওয়ামীলীগের
সহসভাপতি আজিজুর রহমান লকুস,
আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন
সম্পাদক ও বালাগঞ্জ ইউপি’র সাবেক
চেয়ারম্যান এমএ আব্দুল মতিন,
যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র সদস্য
মোতাহির আলী সুহেল, লন্ডন মহানগর
যুবলীগের অর্থসম্পাদক আজাদুর
রহমান আজাদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আর,বি,এম মকবুল আলি,
দেওয়ানবাজার
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আব্দুল কাদির খসরু,
বালাগঞ্জ উপজেলা যুবলীগের
আহবায়ক মো. রফিকুল আলম, উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.
ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন
মনসুর, সিলেট জেলা ছাত্রলীগ নেতা
একে টুটুল, বালাগঞ্জ উপজেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল
আহম প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন হাফিজ মাছুম
আহমদ। সভায় উপজেলা ৬টি
ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
মিছিল সহকারে মতবিনিময় সভায়
যোগদান করেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জাম চৌ: মতবিনিময় সভা!

বালাগঞ্জে আনোয়ারুজ্জামান
চৌধুরী'র মতবিনিময় সভা সম্পন্ন!
আতাউর রহমান কাওছার,
ওসমানিনগর প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলার
বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ী
বাজারে আওয়ামীলীগ যুবলীগ
ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত
মতবিনিময় সভা ৫ই ফেব্রুয়ারি (রোজ
সোমবার) অনুষ্ঠিত হয়,
আওয়ামীলীগ নেতা আব্দুল
মান্নানের সভাপতিত্বে ও
বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক জাহেদ রিপনের
পরিচালনায়, ছাত্রলীগ নেতা
হাফিজ মাসুম আহমদের কোরআন
তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময়
সভার কার্যকম শুরু হয়,
এতে প্রধান অতিথি, বক্তব্য রাখেন
সিলেট -২ আসনের আওয়ামীলীগের
মনোনয়ন প্রতত্যাশী, যুক্তরাজ্য
আওয়ামীলীগের যুগ্ন সাধারণ
সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,
প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন
সাবেক উপজেলা চেয়ারম্যান ও
বালাগঞ্জ উপজেলা আওয়ামী
লীগের সভাপতি মোস্তাকুর রহমান
মফুর,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন ও বক্তব্য রাখেন,
ওসমানীনগর উপজেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক
আব্দাল মিয়া জেলা যুবলীগের
সভাপতি শামীম আহমদ,বালাগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সহ
সভাপতি আজিজুর রহমান লকুছ,আবু
বক্কর,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল
মতিন,সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ
নেতা আর.বি.এম মকবুল আলী,
উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল
আলম, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছা
সেবকলীগের সভাপতি ফারুক আহমদ,
যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র
মেম্বার, প্রগতি সমাজ কল্যাণ
সংঘের প্রধান উপদেষ্টা মোঃ
মোতিহির আলী সুহেল,
লন্ডন মহানগর যুবলীগের সদস্য,২নং
বোয়ালজুর ইউনিয়ন যুবলীগের সাবেক
সাধারণ সম্পাদক সেলিম আহমদ,
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সিলেট
কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক
কবি তুহিন মনসুর,মজনু মেম্বার
,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রুবেল আহমদ,
সিলেট জেলা ছাত্রলীগ নেতা এ,কে
টুটুল, সহ উপস্থিত আওয়ামীলীগ,
যুবলীগ, ছাত্রলীগ, সর্বস্তরের
জনসাধারণ প্রমুখ।

রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮

সিলেট সদর হাসপাতালের স্টাফ নার্স শিউলী সুলতানার বিরুদ্ধে অভিযোগের অন্তঃনেই

সিলেট প্রতিনিধি:
সিলেট
সদর শহীদ শামসুদ্দীন
হাসপাতালের স্টাফনার্স
শিউলী সুলতানা। পদ ও পেশায়
সেবিকা হলেও পরিচয় দেন
গাইনী চিকিৎসকের। এ পরিচয়ে
করে থাকেন প্রইভেট প্রাক্টিসও।
দীর্ঘদিন ধরে সিলেট সদর
হাসপাতালে কর্মরত স্টাফনার্স
শিউলী সুলতানা ওই
হাসপাতালের অপারেশন
থিয়েটারের সেবিকা সহযোগী ।
নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে
গোযাইনঘাট উপজেলার সালুটিকর
বাজারে ফার্মেসী নামে খোলে
বসেছেন চিকিৎসা কেন্দ্র।
মহিলাদের এমআর,ডিএনসি থেকে
অবৈধ গর্ভপাত ঘটানোর মত কাজ
করে থাকেন সেখানে। এমনকি কল
নিয়ে নগরীর বিভিন্ন পাড়া-
মহল্লায়ও। একজন জুনিয়র
কন্সালট্যান্টের সহযোগিতায় পদ
পেশা ও ক্ষমতার অপব্যবহার করে
থাকেন।
হাসপাতালে শিউলী সুলতানার
এতই প্রভাব যে, তার কোন অবৈধ
ও অবৈধ ও বেআইনী কর্মকান্ডের
ব্যাপারে কেউ মূখ খোলতে সাহস
পান না। এ যেন তিনি
হাসপাতালে এক মূর্তিমান
আতংক।
অভিযোগে প্রকাশ, ওই
হাসপাতালে অপারেশন পূর্ব
জরুরী ঔষধ পথ্যাদির স্লিপ
দেওয়া হয়। ঔষধ নিয়ে আসার পর
শিউলী সুলতানা তা’ লুকিয়ে
আবারোও ঔষধ কিনিয়ে আনেন।
পরে লুকিয়ে রাখা ঔষধগুলো
ফার্মেসীতে বিক্রি করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তার একজন
সহকর্মী এমন তথ্য দিয়েছেন।
স্টাফনার্স শিউলী সুলতানার
এতই প্রভাব যে হাসপাতারে
নার্সিং সুপার বা ভারপ্রাপ্ত
সেবা তত্বাবধায়ক  কাউকে কোন
বিষয়ে পাত্তাই দেন না ।
যথেচ্ছভাবে ডিউটিপালন সহ
অবৈধ কর্মকান্ড চালিয়ে থাকেন
তিনি। অভিযোগে আরো প্রকাশ,
স্টাফনার্স শিউলীর সাথে
সম্পর্ক রয়েছে একটি ঔষধ চোর
সিনিডিকেটের। এ
সিনিডিকেটের মাধ্যমে
হাসপাতালের ওষধ বাইারে
পাচার করে থাকেন। নৈশকালীন
ডিউটি ফেলে এবং কাউকে না
জানিয়েই তিনি প্রায়সময়
অন্যত্র প্রাইভেট অপারেশনে
কাজে চলে যান। সিলেট সদর
হাসপাতারে স্টাফনার্স শিউলী
সুলতানার একটি দালাল ও
এজেন্টচক্র সক্রিয় থাকে। বাইর
থেকে কোন রোগী আসলে
দালালদের মাধ্যমে বুছিঝয়ে
অন্যত্র নিয়ে ডেলিভারী,
অ্যাভরেশন, ডিএনসি,এমআর
সবকিছুই করান তিনি। এতে করে
জ্ঞাত্বায় বহির্ভূত কামাই করে
থাকে কাড়ি কাড়ি টাকা।
বিশেষ করে প্রেম বা
বিবাহবহির্ভুত অন্তঃসত্তা
নারীদের গর্ভডপাতে মোটা
অংকের টাকা গ্রহণ করে থাকেন
বলে অভিযোগে রয়েছে।
শিউলিী সুলতানার এহেন
বলগাহীন চলাফেরা, বেআইনী
কর্মকান্ড ও কতর্ব্যে অবহেলার
কারনে সিলেট সদর শামসুদ্দীন
হাসপাতালের চিকিৎসা সেবা ও
শৃংখলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে
দাঁড়িয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে
স্টাফনার্স শিউলী সুলতানা তার
বিরুদ্ধে আনিত অভিযোগ
স্বীকার করতে অপারগতা প্রকাশ
করেন তিনি এবং সিলেট সদর
শামসুদ্দীন হাসপাতালে চাকরি
করেন না বলে জানান তিনি।

রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮

আগামীর বিশ্বকাপ কাতারে!

কাতারেই হবে আগামী বিশ্বকাপ
ফুটবল

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এর
প্রত্যেকটি ম্যাচ কাতারেই অনুষ্ঠিত
হবে বলে জানিয়েছেন কাতারে
বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির
সাধারণ সম্পাদক হাসান আল
থাওয়াদি। শুক্রবার তিনি
গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যের
অন্য কোনো দেশে নয়। ২০২২
বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ
কাতার। আটটি ভেন্যুতে ৬৪টি
ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।
সৌদি জোটের অবরোধের কারণে
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু
ম্যাচ কাতারে অনুষ্ঠিত না হয়ে
মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হতে
পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক
বজায় রাখা এবং জঙ্গি
সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও
লালন-পালনের অভিযোগে ২০১৭
সালের ৫ জুন কাতারের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ
আরোপ করে সৌদি জোট।
অবরোধ উঠিয়ে নেয়ার জন্য পরে
দফায় দফায় দোহাকে শর্ত পাঠায়
সৌদি জোট। তবে জোটের সেই দাবি
বরাবরই নাকচ করে দিয়ে আসছে
কাতার।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...