বুধবার, ১৩ জুন, ২০১৮

চাল! "জালিয়াত"

দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ
ছড়িয়ে দিতে প্রতিবছর
সরকারিভাবে ভিজিএফের চাল তু্লে
দেওয়া হয়। দুস্থ মানুষ ঈদের আগে
চাল নিয়ে ঈদ আনন্দ উদযাপন করেন।
কিন্তু ঈদ আনন্দের ভিজিএফের চালে
এবার থাবা বসিয়েছে জালিয়াত।
জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া
হয়েছে প্রায় দুই মেট্রিকটন চাল। এমন
ঘটনা ঘটেছে ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জে।
উপজেলার ১১ টি ইউনিয়ন ও
পৌরসভায় মঙ্গলবার থেকে ঈদ
উপলক্ষে বিশেষ ভিজিএফ বিতরণের
কার্যক্রম শুরু হয়। বুধবার উপজেলার
মগটুলা ইউনিয়নে প্রায় সাত হাজার
দুস্থ কার্ডধারীর মাঝে ভিজিএফ
বিতরণ শুরু হয়।
ওই ইউনিয়নের জন্য প্রায় ৩২
মেট্রিকটন চাল বরাদ্দ ছিলো। কিন্তু
বুধবার চাল বিতরণ কার্যক্রম শুরুর
প্রথম দিন দুস্থদের নামের কার্ড
জালিয়াতি করে প্রায় দুই মেট্রিকটন
চাল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে
স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুস্থদের
জন্য ঈদ বিশেষ ভিজিএফের চাল
বিতরণের আগে জাতীয় পরিচয় পত্র
ব্যবহার করে কার্ড তৈরি করা হয়।
সেই কার্ড কম্পিউটারে স্ক্যান করে
নতুন কার্ড তৈরি করে একটি চক্র।
সেই কার্ড ব্যবহার করে লোকজন
দিয়ে প্রায় দুই মেট্রিকটন চাল তুলে
নেওয়া হয়েছে।
বিষয়টি টের পেয়ে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান অন্য সদস্যরা অনুসন্ধান
শুরু করেন। পরে জানতে পারেন
স্থানী জাতীয় পার্টির নেতা স্বপন
মিয়ার নামে দলীয়ভাবে ২০ টি
কার্ড বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু
তিনি তার চেয়ে বেশি কার্ডধারী
পাঠিয়ে চাল তু্লে নেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো.
আসকর আলী বলেন, দলের পক্ষ থেকে
স্বপনকে ২০ টি কার্ড দেওয়া হয়।
কিন্তু সে লোকজন পাঠিয়ে অনেক
চাল তুলে নেয়। পরে অনুসন্ধান করে
তিনি জানতে পারেন ধিতপুর
বাজারের স্বপনের মামাতো ভাই
তানজিলের দোকান থেকে করা
হয়েছে কার্ড জালিয়াতি। পরে
তারা তল্লাশি চালিয়ে স্বপনের
খালু ধীতপুর গ্রামের আবদুস
সামাদের বাড়িতে গিয়ে বিপুল
পরিমাণ চাল পান।
এদিকে দুস্থদের চাল জালিয়াতির
মাধ্যমে তুলে নেওয়ার খবর পেয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ
শরমিন ঘটনাস্থলে ছুটে যান।
অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপনের
খালু সামাদের বাড়ি, মামা বাচ্চু
মিয়ার দোকান ও মামুনের
গ্যারেজের তালা ভেঙে প্রায় ৩২
বস্তা (৯৬০ কেজি) চাল উদ্ধার করা
হয়। জালিয়াতির মাধ্যমে চাল তু্লে
নেওয়ার বিষয়টি টের পাওয়ার পরই
পালিয়ে যায় জড়িত ব্যক্তিরা।
মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বদরুজ্জামান মামুন বলেন, সুষ্ঠু ভাবে
চাল বিতরণ শুরু করলেও কার্ড
জালিয়াতি করে প্রায় ২ মেট্রিকটন
চাল তুলে নিয়ে গেছে স্বপন ও তার
চক্রটি। চাল তু্লে নেওয়ার বিষয়টি
টের পেয়েই উর্ধ্বতন কর্তৃপক্ষককে
জানানো হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা এলিশ শরমিন বলেন,
দুস্থদের চাল জালিয়াতির মাধ্যমে
তুলে নেওয়ার খবর পেয়ে অভিযান
চালিয়ে কিছু চাল উদ্ধার করা হয়।
জড়িত সবাই পলাতক রয়েছে। এ ঘটনায়
জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎসঃ সমকাল
Tweet Share
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন
কীবোর্ড নির্বাচন করুন: Bijoy
UniJoy Phonetic English
আপনার মতামত দিন
নাম (অবশ্যই দিতে হবে)
ইমেইল (অবশ্যই দিতে হবে)
ঠিকানা
মন্তব্য
মতামত পাঠিয়ে দিন
"অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য
সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত
প্রকাশিত হয়"
প্রতি মুহুর্তের খবর পেতে এখানে
ক্লিক করে আমাদের ফেসবুক পেজে
লাইক দিন

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবার্চনে,সহ-সভাপতি পদে মিলন মিয়া বিজয়ী!

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবার্চনে সহ-সভাপতি পদে মিলন মিয়া বিজয়ী!

মৌলভীবাজার প্রতিনিধি :

মো:মিলন মিয়া
মৌলভীবাজার জেলা টেম্পু অটোরিকশা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট-২৩৫৯অন্তর ভুক্ত ২০১৮ইংরেজি ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সকল শ্রমিক ও শুভাকাঙ্ক্ষী দের  আন্তরিক শুভেচ্ছা, ও অভিন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

ফুঁসে উঠছে বালাগঞ্জ বাসী!

ফেঞ্চুগঞ্জের সাথে বালাগঞ্জ নির্বাচনীএলাকা করায় ফুসে উঠেছে বালাগঞ্জবাসী!

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলাকে সিলেট ৩ আসনের সাথে সংযুক্ত করার আদালতের রায়েরবিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংঘটন ও বালাগঞ্জের সর্বস্তরের মানুষ।
তারধারাবাহিকতা আজ বিকেলে  প্রায় ঘন্টা খানেক সড়ক অবরোধ করে প্রতিবাদি বালাগঞ্জ বাসি এতে বালাগঞ্জের সাথেসংযোগ ওসমানিনগরের তাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপজেলার বোয়ালজুড় বাজারে বৃহস্পতিবার (১৫মার্চ ) বিকেল ৩ ঘটিকার সময় এলাকারসর্বস্তরের মানুষ তাজপুর- বালাগঞ্জ সড়কে টায়ার এবং গাছ জ্বালিয়ে  সিলেট ২আসনের সঙ্গে থাকার পক্ষে স্লোগান দেয়। ঘন্টাখানেক সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলচলার পর এলাকার প্রবীণ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নেতৃবৃন্দের অনুরোধেসাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারী অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আমির আলী,হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম বিজয় সহ দলমত নির্বিশেষে বালাগঞ্জ এলাকাবাসী প্রতিবাদ জানান।
বালাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এস এম জালাল উদ্দিন ঘঠনাস্হল পরিদর্শন করেছেন।

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

মা দিবসে একি করল শিক্ষার্থীরা!

মা সমাবেশে মায়েদের পা ধুয়ে
দিল শিক্ষার্থীরা
14 Mar, 2018
সিরাজগঞ্জের কামারখন্দের
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে মা সমাবেশে ক্ষুদে
শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে
দিয়েছে।
শিক্ষার্থীদের হৃদয়ে মায়েদের
প্রতি সম্মান, ভালবাসা ও মূল্যবোধ
বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করেছে
বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে তিন
শতাধিক শিক্ষার্থী তাদের
মায়েদের পা ধুয়ে দেন। এ সময়
আবেগপ্লুত মায়েরা সন্তানের
মাথায় হাত রেখে দোয়া করেন।
মা সমাবেশ ছাড়াও বিদ্যালয়ের ৬৪
তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি আলহাজ মতিয়ার রহমান
সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ
ফয়সাল উদ্দীন, মহিলা ভাইস
চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা
শিক্ষা অফিসার মোয়াজ্জেম
হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আশুতোষ সাহা প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ এবং জেএসসি,
পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত
১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান
করা হয়।

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

বালাগঞ্জ'র কালিবাড়ী বাজারে সঙ্গীতানুষ্ঠান!

বালাগঞ্জ  বোয়ালজুর ইউনিয়নের কালীবাড়িবাজারে ইসলামি সঙ্গীতানুষ্ঠান!
ভাষার মাস একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্য
১৫ ফেব্রুয়ারি ২০১৮ইং
বালাগঞ্জের বোয়ালজুর কালিবাড়ী
বাজারে শিশু-কিশোর সাংস্কৃতিক
সংগঠন একতান ইসলামিক
শিল্পীগোষ্ঠী বালাগঞ্জ শাখার
উদ্বোধনী অনুস্টান। কলরব,জাগরণ,
আবাবিল,সহ আরো শিল্পীদের
পরিবেশনা থাকছে ।আপনাদের
দাওয়াত।
বিজ্ঞপ্তি

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮

বালাগঞ্জের বোয়ালজুরে আনোয়ারুজ্জামান চৌ: মতবিনিময় সভা!

বালাগঞ্জে আনোয়ারুজ্জামান
চৌধুরীর মতবিনিময় : ‘ কর্মী হয়ে
এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে
কাজ করতে চাই’

বাালাগঞ্জ প্রতিনিধি :
বালাগঞ্জে সিলেট ২ আসনের
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি,
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন
সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান
চৌধুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
এ উপলক্ষে ৫ জানুয়ারি সোমবার
সন্ধায় উপজেলার বোয়ালজুড়
ইউনিয়নের কালিবাড়ীবাজারে
আয়োজিত মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী
লীগ নেতা আব্দুল মন্নান।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন
সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের
আওয়ামী লীগের (নৌকার) মনোনয়ন
প্রত্যাশি আনোয়ারুজ্জামান চৌধুরী
বলেন- জননেত্রী শেখ হাসিনা
বিশ্ব মানবতার নেত্রী, আমি
তাহার একজন কর্মী হয়ে এলাকার
মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে
চাই, এলাকার সন্তান ও স্বজন
হিসেবে সকলের দোয়া ও
সহযোগিতা চেয়ে তিনি জামাত-
বিএনপি’র সমালোচনা করে বলেন-
দেশের স্বাধীনতা বিরোধি এবং
গরীব-দুঃখি ও এতিমদের টাকা
আত্মাৎ কারীদের কোন ক্ষমা নেই…।
সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন
বালাগঞ্জ উপজেলা আওয়ামী
লীগের সভাপতি ও উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান মো.
মোস্তাকুর রহমান মফুর।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক
সহসভাপতি আবরার আহমদ চৌধুরী ও
বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক জাহেদ আলী
রিপনের যৌথ পরিচালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা
করেন ও উপস্থিত ছিলেন সিলেট
জেলা আওয়ামী লীগের সদস্য ও
ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া,
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও
তাজপুর ডিগ্রি কলেজের সাবেক
ভিপি শামীম আহমদ, যুক্তরাজ্য
আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল
খালিক তালুকদার, বালাগঞ্জ
উপজেলা আওয়ামীলীগের
সহসভাপতি আজিজুর রহমান লকুস,
আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন
সম্পাদক ও বালাগঞ্জ ইউপি’র সাবেক
চেয়ারম্যান এমএ আব্দুল মতিন,
যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র সদস্য
মোতাহির আলী সুহেল, লন্ডন মহানগর
যুবলীগের অর্থসম্পাদক আজাদুর
রহমান আজাদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আর,বি,এম মকবুল আলি,
দেওয়ানবাজার
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আব্দুল কাদির খসরু,
বালাগঞ্জ উপজেলা যুবলীগের
আহবায়ক মো. রফিকুল আলম, উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.
ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন
মনসুর, সিলেট জেলা ছাত্রলীগ নেতা
একে টুটুল, বালাগঞ্জ উপজেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল
আহম প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন হাফিজ মাছুম
আহমদ। সভায় উপজেলা ৬টি
ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
মিছিল সহকারে মতবিনিময় সভায়
যোগদান করেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জাম চৌ: মতবিনিময় সভা!

বালাগঞ্জে আনোয়ারুজ্জামান
চৌধুরী'র মতবিনিময় সভা সম্পন্ন!
আতাউর রহমান কাওছার,
ওসমানিনগর প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলার
বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ী
বাজারে আওয়ামীলীগ যুবলীগ
ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত
মতবিনিময় সভা ৫ই ফেব্রুয়ারি (রোজ
সোমবার) অনুষ্ঠিত হয়,
আওয়ামীলীগ নেতা আব্দুল
মান্নানের সভাপতিত্বে ও
বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক জাহেদ রিপনের
পরিচালনায়, ছাত্রলীগ নেতা
হাফিজ মাসুম আহমদের কোরআন
তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময়
সভার কার্যকম শুরু হয়,
এতে প্রধান অতিথি, বক্তব্য রাখেন
সিলেট -২ আসনের আওয়ামীলীগের
মনোনয়ন প্রতত্যাশী, যুক্তরাজ্য
আওয়ামীলীগের যুগ্ন সাধারণ
সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,
প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন
সাবেক উপজেলা চেয়ারম্যান ও
বালাগঞ্জ উপজেলা আওয়ামী
লীগের সভাপতি মোস্তাকুর রহমান
মফুর,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন ও বক্তব্য রাখেন,
ওসমানীনগর উপজেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক
আব্দাল মিয়া জেলা যুবলীগের
সভাপতি শামীম আহমদ,বালাগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সহ
সভাপতি আজিজুর রহমান লকুছ,আবু
বক্কর,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল
মতিন,সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ
নেতা আর.বি.এম মকবুল আলী,
উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল
আলম, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছা
সেবকলীগের সভাপতি ফারুক আহমদ,
যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র
মেম্বার, প্রগতি সমাজ কল্যাণ
সংঘের প্রধান উপদেষ্টা মোঃ
মোতিহির আলী সুহেল,
লন্ডন মহানগর যুবলীগের সদস্য,২নং
বোয়ালজুর ইউনিয়ন যুবলীগের সাবেক
সাধারণ সম্পাদক সেলিম আহমদ,
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সিলেট
কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক
কবি তুহিন মনসুর,মজনু মেম্বার
,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রুবেল আহমদ,
সিলেট জেলা ছাত্রলীগ নেতা এ,কে
টুটুল, সহ উপস্থিত আওয়ামীলীগ,
যুবলীগ, ছাত্রলীগ, সর্বস্তরের
জনসাধারণ প্রমুখ।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...