বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

সুনামগঞ্জে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতারা।

প্রাণপণ মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতারা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ হাওরঘেরা জনপদ সুনামগঞ্জ। এ জনপদে বইছে এখন নির্বাচনী হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য তরুণ প্রার্থীরা পড়ে রয়েছেন মাঠে-ময়দানে। দলীয় মনোনয়ন পেতে অনেকেই কেন্দ্রে লবিং-তদবির করছেন। আর হেভিওয়েট প্রার্থীদের অনুপস্থিতির ফলে মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

সম্ভাব্য এসব প্রার্থী চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, প্রচারণা। ইতিমধ্যে নির্বাচন করার মানসিকতা নিয়ে প্রবাসী প্রার্থীরাও দেশে ফিরেছেন।

তারা নিজেদের প্রার্থী হিসেবে জানান দিতে গণসংযোগ, পথসভা আর প্রচারণা চালাচ্ছেন। এলাকার সাধারণ জনতার সঙ্গে করছেন কুশল বিনিময়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন।

ইতিমধ্যে অনেক তরুণ প্রার্থী এলাকায় ঘন ঘন অবস্থানের ফলে ব্যক্তি ইমেজও গড়ে তুলেছেন। দলীয় মনোনয়ন পেতে তারা কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়াতে আগে থেকেই মাঠে পড়ে আছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি দলীয় নেতা কর্মীদেরও কাছে টানছেন তারা।

ঈদুল ফিতরে সম্ভাব্য এ সব প্রার্থী এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এর আগে তারা ঈদ সামগ্রীও বিতরণ করেছেন।

বর্তমানে বন্যা কবলিত এলাকায় গিয়ে জনগণের দুঃখ-দুর্দশার সাথী হচ্ছেন তারা। দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তারা একটা শক্ত অবস্থানও তৈরি করেছেন। আবার অনেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে দীর্ঘ দিন ধরে মাঠে রয়েছেন। করছেন তারা উঠোন বৈঠক, পথসভা। সম্ভাব্য এসব প্রার্থী তুলনামূলকভাবে অনেকেই বয়সে তরুণ।

সুনামগঞ্জ-১ আসন। এ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার দীর্ঘদিন ধরেই এলাকায় গণসংযোগ, সমাবেশ আর পথসভা করে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন।

এখনো তিনি এলাকার টানে চলে যান ভাটির জনপদ বলে খ্যাত সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ-তাহিরপুর ও ধর্মপাশা নির্বাচনী এলাকায়। দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বেশ পরিচিতিও লাভ করেছেন।

সম্প্রতি এলাকায় গণসংযোগ, প্রচারণা চালিয়েছেন। যা আজও অব্যাহত রেখেছেন। এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তৈরি রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ারও। তিনিও এলাকায় গণসংযোগ, প্রচারণা চালাচ্ছেন।

সুনামগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট রণজিত সরকার সাংবাদিককে বলেন, মানুষের সুখে, দুঃখে ছিলাম, আছি এবং থাকব। তিনি বলেন, নেত্রীর কাছ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মানুষের সঙ্গে থাকব। আমি আশাবাদী এলাকার মানুষও আমার সঙ্গে থাকবে।

সুনামগঞ্জ-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। তিনিও এলাকায় গণসংযোগ চালিয়ে পরিচিতি পাওয়ার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে লক্ষ্য নিয়েই তিনি এলাকায় ঈদুল ফিতরে ঈদসামগ্রী বিতরণ করেছেন। দুর্যোগকালীন জনগণের সঙ্গে রয়েছেন। তিনি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাবেন-এমনটাই জানান অ্যাডভোকেট শামসুল ইসলাম।

এ আসনে আরেক তরুণ প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুল হক চৌধুরীও এলাকায় গণসংযোগ, পথসভা করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন।

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছায় দেশে ফিরেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান। দেশে ফিরে তিনিও মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দলীয় নেতা কর্মীদেরও কাছে টানছেন- সংশ্লিষ্ট সূত্র এমনটাই জানায়।

সুনামগঞ্জ-৪ আসন আসনে প্রার্থী হতে বিভিন্নভাবে জানান দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন করার ইচ্ছেও পোষণ করেছেন। তরুণ এই আওয়ামী লীগ নেতা রমজানে ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে আভাস দেন।

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচন করার প্রন্তুতি নিয়ে এলাকায় জনসংযোগ করছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী। শামীম দীর্ঘদিন ধরে এলাকায় জনসংযোগ প্রচারণা চালিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন।

বুধবার, ৫ জুলাই, ২০১৭

সৌদিতে বোরকা নিয়ে বির্তক।

সৌদিতে বোরকা নিয়ে বিতর্ক!


সৌদি আরবের মহিলাদের সূচিকর্ম করা কাপড় পরতে এবং মেক-আপ না নিতে বলেছিলেন সেখানকার এক নামকরা ধর্মীয় নেতা। কিন্তু সৌদি মহিলারা তার আহ্বান অগ্রাহ্য করেছেন।

সৌদি ধর্মীয় নেতা মোহাম্মদ আলারাফে মহিলাদের এমব্রয়ডারি বা সূচিকর্ম করা ‘আবায়া’ বা বোরকা না পড়ার জন্য এই পরামর্শ দেন। সৌদি মহিলারা যে আবায়া পড়েন, তাতে মুখ, হাত এবং পা ছাড়া পুরো শরীর ঢাকা থাকে। বিভিন্ন রঙের এবং হাল ফ্যাশনের অনেক আবায়া সৌদি আরবের মহিলাদের পরতে দেখা যায়। কারুকাজ করা হাল ফ্যাশনের বোরকার কদর বাড়ছে।

কিন্তু মোহাম্মদ আলারাখে গত রবিবার টুইটারে এক পোস্টে বলেন, হে কন্যারা, এমন আবায়া তোমরা কিনবে না, যেটাতে অনেক সাজ-সজ্জা আছে। এবং তোমাদের প্রতি অনুরোধ, কোন মেক-আপ ব্যবহার করো না।

কিন্তু তার এই ডাক অগ্রাহ্য করে উল্টো অনেক মহিলা তাদের আবায়া পরা ছবি টুইটারে পোস্ট করে জানতে চায়, তাদের কেমন লাগছে।

একজন মহিলা টুইটারে তার আবায়া পরা ছবি পোস্ট করে জানতে চান, শেখ, আমার আবায়া তোমার কেমন লাগছে? এর পরের বার আমি আরও রঙ ঝলমলে কারুকাজ করা আবায়া কিনবো।

তবে মোহাম্মদ আলারাফে সৌদি আরবে বেশ জনপ্রিয়। তার পোস্টটি রি-টুইট করা হয় ৩১ হাজার বার।  আরেকজন টুইট করেন, আমি আমার চমৎকার খোলামেলা আবায়ার ছবি শেয়ার করতে চাই।

মুসলিম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন আবায়ার গুরুত্ব বাড়ছে। হ্যারডসের মতো নামকরা দোকানেও এখন আবায়া বিক্রি হয়। কিন্তু সৌদি আরবে ধর্মীয় রক্ষণশীলরা একে ফ্যাশন হিসেবে দেখতে নারাজ।

বন্যাদুর্গত এলাকায় মানবেতর জীবন যাপন।

বাংলাদেশ বন্যাদুর্গত এলাকার মানুষ....

গোয়ালাবাজারে সড়ক দুর্ঘটনা, ৪জন নিহত।

ওসমানি নগর উপজেলা ঢাকা সিলেট মহাসড়ক দক্ষিণ  গোয়ালাবাজার দত্তগ্রাম নামক স্থানে সি এন জি চালিত  অটোরিকশা ও ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখামুখি সংঘশে দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলে সি এন জি,চালক সহ  ৪জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে,
বিস্তারিত আসছে......

বালাগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদশন।

বালাগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন করেন অতিরিক্ত ত্রান ও দূর্যোগ সচিব

রজত দাস ভুলন, বালাগঞ্জ থেকে:
বালাগঞ্জ উপজেলা ৬ টি ইউনিয়নের বন্যার্ত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন অতিরিক্ত ত্রান ও দূর্যোগ সচিব মোঃ ফয়জুর রহমান। তিনি জানান সরকার বন্যা মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। ত্রানের অভাব নেই, ত্রান বিতরনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ভাবে করতে হবে। এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ নজরুল রহমান, জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গনি। ৫ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদ গিয়ে বন্যার্তদের খোজ খবর নেন ও তাদের মধ্যে ত্রান ও দূর্যোগ সচিব ত্রান বিতরন করেন পরে দুপুরে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তার ৩০কেজি চাল ও নগদ ৫০০/টাকা বিতরন করেন।উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দাল মিয়া,উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো আব্দুল মুনিম সহ সুধীজন, সাংবাদিক বৃন্দসহ পরিষদ সদস্যবৃন্দ।

রবিবার, ২ জুলাই, ২০১৭

সাব্বিরের ছবি ভাইরাল।

 BDExpress

কাজিনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সাব্বির!

01/জুলাই/2017, 19:54Zoombanglaছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সাম্প্রতিক ছবি নয়। দুই এক বছর আগের তোলা ছবি হবে হয়তো। প্রশ্ন অন্যখানে! ছবি দেখেই সবার প্রশ্ন- জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের সাথে মেয়েটি কে?সম্প্রতি ফেসবুকে সাব্বিরের তিনটি ছবি দেখা যায়। একটি পেজ থেকে সাব্বিরের এই তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। যে ছবিতে সাব্বির রহমানকে একটি মেয়ের সাথে দেখা যায়। বিভিন্ন ভঙ্গিতে তারা দু’জন ছবি তুলেছেন।তবে সেই পেইজে প্রকাশিত ছবি তিনটিতে জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যানের সাথে মেয়েটির সম্পর্কটা কী, সে বিষয়ে জানানো হয়নি। এমনকি ছবির উৎস সম্পর্কেও জানানো হয়নি। তবে ছবিগুলোর ক্যাপশনে সাব্বির রহমানকে নিয়ে খুবই বাজে মন্তব্য করা হয়েছে।এ বিষয়ে সাব্বির রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘এটা আমার কাজিন। আমি আমার পরিবার বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলতেই পারি। তারা তো মেয়েও হতে পারে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই নেই।’এ সময় তিনি নাসিরের বিয়ষটি টেনে এনে বলেন, ‘কিছুদিন আগে নাসিরের বিষয়টা নিয়েও এমন করলো। এখন আমারটা নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে তো কিছু বলার থাকে না।’মূল সংবাদ সূত্রটি পড়তে ক্লিক করুন516793399আলোচিত খবরাখবর

শাবনূরকে যে কারনে দেশে ফিরতে হলো যা নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনা চলছে

Zoombangla এই মাত্র

স্বামীর ফোন না ধরায় স্ত্রীকে তালাক!

breakingbdnews24 এই মাত্র

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শরীফুলের খোলা চিঠি ফেসবুকে ভাইরাল

Zoombangla এই মাত্র

একটি পাতায় ঘুচবে বন্ধ্যাত্ব

Jugantor এই মাত্র

কে এই সর্দারনী নূরী বেগম যে মুহূর্তেই মানুষকে নিঃস্ব করে দেন

Zoombangla এই মাত্র

আরো খবরটি এখান থেকে এসেছে Zoombangla . আপনি যদি কিছু ভুল পেয়ে থাকেন বা আপনার নিজস্ব কোন মতামত থেকে থাকে তাহলে অনুগ্রহকরে আমাদের জানান! মতামত

ষড়যন্ত্রর শিকার নশিরপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা!

দালালদের খপ্পরে নশিপুর'র বিদ্যুৎ গ্রাহকরা।

বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়াজুর ইউপির ২নং ওয়ার্ডের নশিপুর গ্রাম প্রায় ৩০০শত পরিবারের বসবাস, চ্রিথ্রর রঞ্জন ও কবিতা রাণির স্বপ্ন ছিল অস্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নন্দিতা(১২) হারিকেন ছেড়ে বিদ্যুৎর আলোয় হাসি খুশি করে পড়া,লেখা করবে,সেই স্বপ্ন বুকে নিয়ে, বিদ্যুৎতের কানেকশনেরর জন্য গ্রামের কিছু লোকের সাথে কথা বলে এক পর্যায়ে তারা খেঠেখাওয়া (রোজকামলা)অসহায়,  প্রায়৬০পরিবার এক হয়ে,যখন বিদ্যুৎ এর জন্য কথাবলাশুরু হয় তখন গ্রামের মাতব্বর শ্রেনির, লোকদের নজরে আসে, আর তখনই ফন্দীবাজ, সুকুময় শুত্রধর,পিতা মৃত্য দ্রেব্রন্দ শুত্রধর,ও তাদের হেড অফ কমান্ড, কাজল পাল,অসহায় এই ৬০পরিবারের কর্তাব্যক্তি দের সাথে পল্লিবিদ্যুৎ র মিটার সংযোগ দেওয়ার কথা বলে,সুকুময়র মাধ্যম কাজল পালের,কাছে
২ হাজার টাকা করে ১লক্ষ বিশহাজার টাকা, (২০০০*৬০=১২০০০০৳)
দেওয়া হয়,এবং টাকা নেওয়ার সময়, একমাসের মধ্য মিটার সংযোগ, দেওয়ার কথা থাকলে ও প্রায় দেড় বছর হয়েগেল তারিখ বার বার করেও কোন সুফল হয়নাই উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয় যে চেয়ারম্যান/মেম্বার কে বিষয়টি জানালে তাদের কে মামলা হামলার ভয় দেখানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকব্যাক্তি অভিযোগ করেন, এই এলাকায় শুধু কাজল পাল নয় রয়েছে সাবেক মেম্বার আনহার মিয়া সহ আরও অনেক দালাল, কমশিক্ষিত, গরিব ও অভাব অনটন নিত্যদিনের সঙ্গি এ মানুষদের,কারউপর চোঁখ তুলে কথা বলতে না পারায়, শাসক শ্রেনির লোকদের কাছে শোষনের স্বিকার  হচ্ছে, সরেজমিন গিয়ে দেখাযায় নুন আনতে পান্তা ফুরায় এই লোকদের অসহায়ত্ব করুন চিত্র,মরার উপরে খাড়ারঘা,বন্যাদুর্গত, ঘরবাড়ি, এর উপরে দালালদের খপ্পর,
এব্যাপারে ইউপি সদ্যস নজরুল ইসলামের সাথে ফোন করলে, তিনি বলেন এ বিষয়ে আমার কিছু জানা নেই।
সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি১ এর আওতায় জোনাল অফিস খাশিকাপন, এর ডি.জি.এম, এর কাছে ফোন করলে তিনি জানান,  এই সংক্রান্ত কোন বিষয়ে তার কাছ কেউ অভিযোগ করেননি, করলে ব্যাবস্থা নেওয়া হবে।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...