ওসমানীনগরে সাড়ে
তিন লাখ নাসির বিড়ি
সহ ২জন আটক
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ৩ লাখ
৩৭ হাজার ভারতীয় নাসির
বিড়ি সহ আয়াজ মিয়া(৩৮) ও
সমর কর(৫০) নামের ২জনকে আটক
করেছে আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান। গত বুধবার রাতে
উপজেলার গোয়ালাবাজারে
গোপন সংবাদের ভিত্তিতে
সিলেটের আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান-৭ এর সদস্যরা
অভিযান চালিয়ে আয়াজ মিয়া
ও সমর করকে আটক করে। এ সময়
তাদের গোদামে মজুদ করা ৩
লাখ ৩৮ হাজার নিষিদ্ধ
ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
করা হয়। উদ্ধারকৃত নাসির
বিড়ির বাজার মূল্য ৫ লক্ষ ৫
হাজার ৫শত টাকা। আটককৃত
আয়াজ উপজেলার
গোয়ালাবাজার ইউপির
নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক
আলীর পুত্র ও সমর একই ইউপির
ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র
করের ছেলে।
আটকৃতদের গত বুধবার রাতে
ওসমানীনগর থানা পুলিশের
নিকট হস্থান্তর করেছে আর্মড
পুলিশ। এ ঘটনায় গতকাল
বৃহস্পতিবার সিলেট
লালাবাজার আর্মড পুলিশের
এসআই আলী খান বাদী হয়ে
ওসমানীনগর থানায়(মামলা
নং-১৫) দায়ের করেন।
ওসমানীনগর থানার ওসি
মোহাম্মদ শহীদ উল্যা আর্মড
পুলিশের অভিযানে আটকৃত
২জনের বিরুদ্ধে মামলা দায়েরর
সত্যতা নিশ্চিত করে বলেন,
আসামীদের বৃহস্পতিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।