শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

২০১৩ সাল থেকে শত শত মানুষকে গোপন স্থানে আটকে রেখেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

মানবাধিকার :

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে একটি প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে একটি প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে একটি প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যাদের মধ্যে কয়েকজন বিরোধী নেতাও রয়েছেন।
অবিলম্বে এই প্রবণতা বন্ধ করে এসব অভিযোগের তদন্ত করা, নিখোঁজদের পরিবারের কাছে ব্যাখ্যা তুলে ধরা আর এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।

৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনের শিরোনাম , 'তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক আর গুম', যেখানে অন্তত ৯০ জনের তথ্য রয়েছে, যাদের শুধুমাত্র ২০১৬ সালেই গুম করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগকে এক সপ্তাহ বা একমাস গোপন স্থানে আটকে রাখার পর আদালতে হাজির করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের কাছে তথ্য রয়েছে যে, এরকম আটক ২১জনকে পরে হত্যা করা হয়েছে আর নয়জনের কোন তথ্যই আর জানা যায়নি।
এই ৯০জনের তালিকায় মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া তিন বিরোধী নেতার তিন সন্তান রয়েছে, যাদের একজন ছয়মাস পরে ফিরে এসেছেন। বাকি তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের বিরুদ্ধে প্রতিবাদ (ফাইল চিত্র)

আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের বিরুদ্ধে প্রতিবাদ (ফাইল চিত্র)
২০১৭ সালের প্রথম পাঁচ মাসে এরকম ৪৮জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে, বলছে হিউম্যান রাইটস ওয়াচ।
''নিখোঁজের বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকলেও, বাংলাদেশের সরকার এই বিষয়ে আইনের খুব একটা তোয়াক্কা করছে না''। বলছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস।
তিনি বলছেন, ''মানুষজনকে আটক করে তারা দোষী না নির্দোষ নির্ণয় করা, শাস্তি নির্ধারণ করা, এমনকি তারা বেঁচে থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও যেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের যেন এই ক্ষমতা দেয়া হয়েছে।''
ওই প্রতিবেদনে বিরোধী বিএনপির ১৯জন কর্মীর তথ্য রয়েছে, যাদের ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনের পূর্বে বিভিন্ন এলাকা থেকে তুলে নেয়া হয়।
প্রতিবেদন তৈরি করতে গিয়ে নিখোঁজ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীসহ একশোজনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে পুলিশের কাছে করা অভিযোগ ও অন্যান্য আইনি কাগজপত্রও রয়েছে। সংস্থাটি বলছে, এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেও তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ।
এ ধরণের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিটেকটিভ ব্রাঞ্চের বিরুদ্ধে অভিযোগ নিখোঁজদের পরিবারের সদস্যদের, যে সংস্থা দুটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের দীর্ঘ অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ৫ জানুয়ারি আদনান চৌধুরীকে তুলে নিয়ে যায় র‍্যাবের সদস্যরা। তার বাবা রুহুল আমিন চৌধুরী সংস্থাটিকে বলছেন, তাদের বলা হয়েছিল, পরদিন র‍্যাব সদস্যরা তাদের ছেড়ে দেবে।
''তারা বললো, আমরা তাকে নিয়ে যাচ্ছি, আমরাই আবার তাকে ফেরত দিয়ে যাবো। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে'', সংস্থাটিকে বলেছেন মি. চৌধুরী।
২০১৭ সালের প্রথম পাঁচ মাসে এরকম ৪৮জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে, বলছে হিউম্যান রাইটস ওয়াচ ছবির কপিরাইট
২০১৭ সালের প্রথম পাঁচ মাসে এরকম ৪৮জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে, বলছে হিউম্যান রাইটস ওয়াচ
প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের কাছে একজন জ্যেষ্ঠ র‍্যাব কর্মকর্তা গোপনে জানিয়েছেন, সুমনসহ আরো পাঁচজন তার হেফাজতে ছিল। কিন্তু তিনি তাদের হত্যা করতে অস্বীকৃতি জানানোর পর অন্য র‍্যাব কর্মকর্তারা তাদের নিয়ে যান। তার ধারণা, এই ছয়জনের কেউ বেঁচে নেই।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বলছে, এ ধরণের আটকের ঘটনা সবসময়ে অস্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তারাও তাদের এই দাবির সমর্থন দিয়ে আসছেন। বরং কখনো কখনো উল্টো বলা হয় যে, এসব ব্যক্তিরা নিজেরাই লুকিয়ে রয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ ধরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগও গ্রহণ করে না পুলিশ।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে এসব অভিযোগ তদন্ত করার আহবান জানানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা।
হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ব্রাড অ্যাডামস বলছেন, ''বাংলাদেশের সরকার এমনকি এসব অভিযোগ নাকচ না করে নীরব থাকছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও চুপ করে থাকছে। ''
''এই নীরবতার অবসান হওয়া উচিত'', বলছেন মি. অ্যাডামস।

প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন


Posted by Md. Ataur Rahman Khan Jony
প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে জার্মানির হামবুর্গে দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উন্নত ২০ রাষ্ট্রের সংগঠন জি২০ সম্মেলনে যোগ দিতে এ মুহূর্তে দুজনই জার্মানির হামবুর্গে রয়েছেন। কূটনৈতিক সূত্রে জানা যায়, ট্রাম্প ও পুতিন সিরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান।

বৈঠকের বিষয়ে রাশিয়ার গণমাধ্যমগুলো বলেছে, এর ব্যাপ্তি এক ঘণ্টা হতে পারে। পরে কিছু গণমাধ্যম জানায়, সেটির ব্যাপ্তি আধা ঘণ্টাও হতে পারে। বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন ইস্যুর ওপর গুরুত্বারোপ করবেন বলে আশা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেওয়া এক ভাষণে রাশিয়াকে ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে জি২০ সম্মেলনের আগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ এই আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বাংলা সিরিয়াল ও চলচ্চিত্র অভিনেতা বিক্রম আটক

বিনোদন ডেস্ক:
ভারতের বাংলা সিরিয়াল ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করা হবে।
গত ২৯ এপ্রিল বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে এ সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। ভোর ৪টা নাগাদ দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর পেছনে সেদিন গাড়ির স্টিয়ারিংয়ে থাকা বন্ধু বিক্রমের বেসামাল ও বেপরোয়া আচরণকে দায়ি করেছে পুলিশ। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, এরই মধ্যে আদালতে পুলিশের আবেদন গৃহীত হয়েছে। শেষ পর্যন্ত আদালতে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বিক্রমের।
আদালতে পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, বিক্রম দুর্ঘটনার আগে দু’টি পানশালায় দফায় দফায় মদ্যপান করেন।
ফরেনসিক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই রাতে বিক্রমের গাড়ির গতি একবারও ৯০-এর নিচে নামেনি। এক সময়ে তা ১১৫ পর্যন্ত উঠেছিল। দুর্ঘটনার ঠিক সাড়ে চার সেকেন্ড আগে গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। দুই সেকেন্ড আগে ছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। দুর্ঘটনাটি ঘটার দেড় সেকেন্ড আগেও ব্রেক কষেননি বিক্রম। যেহেতু সামনের দিকে ধাক্কা লাগেনি, তাই গাড়ির এয়ারব্যাগও খোলেনি। বিক্রমের সিটবেল্ট বাঁধা থাকলেও সোনিকার ছিল না।
এই ঘটনার পর অনেকটা তাড়াহুড়ো করে স্টার জলসায় শেষ হয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত সিরিয়াল ‘ইচ্ছে নদী’।

দেশে আল্লাহর গজব পড়েছে, এজন্য বন্যা-পাহাড়ধস হচ্ছে -সিলেটে এরশাদ


নিউজ:
দেশে আল্লাহর গজব পড়েছে; এজন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে- এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ।
শুক্রবার (৭ জুলাই) সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে এসে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, “দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।”
শেরপুর বাজারেও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ।
এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব, চরম দুর্ভোগে সবাই, কোনো সুসংবাদ নেই।”
এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে। আতঙ্ক কেটে যাবে।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, ইয়াহইয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

বনানীতে টিভি অভিনেত্রী ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীপুত্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণ করার ঘটনায় ব্যবসায়ীপুত্র বাহাউদ্দিন ইভানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (৬ জুলাই) নারায়ণঞ্জের মাসদাইরথেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় র‍্যাব।
র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, “অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়।”
মামলায় লেখা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত ওই তরুণীকে ধর্ষণ করেন ইভান।
পরদিন ওই তরুণী বনানী থানায় মামলা করলে ইভানকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল।
কয়েকদিন আগেও বনানী এলাকায় জন্মদিনের পার্টির কথা বলে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনা আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাতসহ চারজন গ্রেপ্তার হন।

সিলেটে পুত্র সন্তানের জন্ম : আনন্দে মিষ্টি কিনতে গিয়ে সৌদিতে প্রাণ হারালেন পিতা


নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে দশ বছর পর পুত্র সন্তানের জনক হওয়ার আনন্দে মিষ্টি কিনতে গিয়ে সৌদিতে প্রাণ হারালেন এক হতভাগ্য পিতা। মাত্র এক ঘন্টা আগে যে পুত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ট হলো, এক ঘন্টা পরেই সে পিতৃহারা। হৃদয় বিধারক এমন ঘটনা ঘটেছে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির ময়না গুলপার গ্রামের সৌদি প্রবাসী মাসুম আহমদের পরিবারে। স্বজনদের কান্নায় নির্ভৃত পল্লীর ওই গ্রামে শোকের মাতম চলছে।
জানা যায়- কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির ময়না গুলপার গ্রামের সৌদি প্রবাসী মাসুম আহমদ বুধবার রাত ১১ টায় এক মর্মান্তিক সড়ক র্দুঘটনায় সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরণ করেন। প্রবাসে উক্ত সড়ক দুর্ঘটনার এক ঘন্টা আগে তার সহধর্মিনী দেশের নিজ বাড়ীতে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন।
খুশির সংবাদটি পরিবারের লোকজন সৌদি প্রবাসী নবজাতক সন্তানের বাবা মাসুম আহমদকে মোবাইল ফোনে জানান। মাসুম তার সহপাঠি প্রবাসীদের মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি কিনতে গিয়ে পথিমধ্যে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
তাৎক্ষণিক মাসুম আহমদের সহপাঠিদের মাধ্যমে মোবাইল ফোনে হৃদয়বিদারক এ সংবাদ পেয়ে মাসুম আহমদের বাড়ির আনন্দময় পরিবেশ নিমিষেই আর্তনাদময়ী হয়ে উঠে। তার করুন এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান জন্ম নেওয়ার কিছুক্ষণ যেতে না যেতেই সন্তানের মুখ না দেখেই বাবাকে চলে যেতে হল না ফেরার দেশে।

বোয়ালজুরে লিয়াকত মেম্বারের বোনের মেয়ে প্রেমের টানে পলায়ন; অত:পর

বোয়ালজুরে লিয়াকত মেম্বারের বোনের মেয়ে পলায়ন: অতপর বিয়ে।
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়ালজুর ইউপির ৪নং ওয়ার্ড (সোনাপুর গ্রামের) ই/পি সদস্য ও ই/পি আওয়ামীলীগের সাবেক সভাপতি, সৈয়দ লিয়াকত আলি মেম্বারের বোন নখলু বেগমের মেয়ে সৈয়দা সুমি (১৬) একই গ্রামের আব্দুন নুর মিস্ত্রীর ২য় স্ত্রীর ২ছেলে মালেক আহমদ (২০) এর সাথে গত (০৪-০৭-১৭ইং) রোজ মঙগল বার রাত আনুমানিক ২ ঘঠিকায় সুমির মামা লিয়াকত মেম্বারের বাড়ি থেকে পালিয়ে মালেক এর ঘরে এসে রাতে দরজায় নক করলে বাড়ির লোকজন সুমির উচ্চস্বর আওয়াজ শুনলে বাহিরে আসেন, এসে সুমি কে দেখতে পেয়ে তারা এখানে এসেছ কেন? জানতে চাইলে,  সুমি জানায় সে মালেক কে ভালবাসে তাই তার ঘরে চলে এসেছি! আমাকে আপনারা গ্রহণ করুন, পরে মালেক এসে সুমি কে তার শুবার ঘরে নিয়েযায়!

পরে আজ ০৯-০৭-১৭ইং রাত ৮:৩০ঘঠিকায়, কাজি এনে শরিয়াত মোতাবেক, বিয়ে পড়ানো হয়।

এসময়  উপস্থিত ছিলেন: বোয়ালজুর ই/পি চেয়ারম্যান আনহার মিয়া, মামুন আব্দুল গাইয়ুম আব্দুল্লাহ, ক্বারি আংসাত্তার,খলকু মিয়া, জাহেদ মিয়া,তফজ্জুল আলি,হাজি আব্দুর রুফ, সহ আরো অনেক, ৪লক্ষ টাকা দেনমহর এ বিবাহ সম্পন্ন হয়।

উল্লেখ্যযে: সুমিদের গ্রামের বাড়ি ছিল, বিশ্বনাথের মঠুকোনা, সেখান থেকে অসামাজিক কার্যকলাপ কারনে গ্রামের লোকজন প্রায় দশবছর আগে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল,
সেই সুবাদে তারা মামার বাড়ি সোনাপুরে আশ্রয় নেয়,  এখানে আসার পর থেকে নানান অসামাজিক কার্যকলাপে জড়িত তাদের ও মামার পরিবার, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক
স্থানীয় লোকজনদের এমন অভিযোগ,

আব্দুল করিম (ওরপে ডেকা মোল্লা)
বলেন,
 নখলু বেগম স্বামী মারা যাওয়ার পর, বিয়ে না করায়, অনেক লোকজনদের সাথে অনৈতিক সম্পরকে জড়িয়ে পরেন,  এমন পরিস্থিতির শিকার বাদেস্থিদুর গ্রামের আব্দুল বাছিত ওরপে (ফির বাছিত),  ও সোনাপুর গ্রামের প্রবাসি সইদুল মিয়া,সহ অনেক মানুষ তাদের মা,মেয়ের অনৈতিক সম্পরকের বলি হয়ে,টাকা,সম্মান খুয়ে নিস্ব:হয়েছেন।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...