'৫৭ ধারাসহ কোন ধরনের কালাকানুনই সাংবাদিক সমাজ মেনে নেবে না'
এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটির সভাপতি মো. মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব এম. আব্দুল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম মহসিন, সোসাইটির সাংগঠনিক সম্পাদক নিজাম দরবেশ, দেশী নিউজ বিডি.কম এর সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু ৫৭ ধারা বাতিলই নয় কোন ধরনের কালাকানুনই সাংবাদিক সমাজ মেনে নেবে না। অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে মন্ত্রী সভায় অনুমোদিত নীতিমালায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং সম্প্রচার আইনের নিবর্তনমূলক ধারাগুলো অন্তর্ভূক্ত করা হয়েছে।
এটা সাধারণ সাংবাদিকদের জন্য ভয়াবহ হুমকি। নেতৃবৃন্দ চলতি মাসের মধ্যে ৫৭ ধারা বাতিলের পাশাপাশি এই ধারায় যেসব মামলা হয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর হেলাল উদ্দিনসহ আটক সাংবাদিক ও পেশাজীবীদের মুক্তি দিতে হবে।
উৎসঃ টাইম নিউজ বিডি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন